Skip to content

ফের পেছালো টাইগারদের দল নির্বাচনের সময়!

স্পোর্টস ডেস্ক ॥

প্রায় নয় বছর পর দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসেই প্রোটিয়াদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবেন মাশরাফি-মুশফিকরা। সর্বশেষ ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল বাংলাদেশ।

দেড় মাস ব্যাপী সফরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই নিয়ে বেশ উৎসাহিত বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। আজকের মধ্যেই দল নির্বাচনের কথা থাকলেও আরও দু’দিন সময় নিচ্ছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। আরও একটু বিচার-বিশ্লেষণ করে তবেই গুরুত্বপূর্ণ সফরটির জন্য দল বাছাই করতে চাচ্ছেন বিসিবি কর্তারা।

এক সাক্ষাৎকারে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকার জন্য দল ঘোষণা করতে আরো দুই দিন সময় নিচ্ছি। আজ (শনিবার) আলোচনা হয়েছে এ নিয়ে। দল কেমন হবে, কতজন যাবে সেটি নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে দু’দিন পর। তাই এখনই দল নিয়ে কোন কিছু বলতে পারছি না। তবে আমরা চাইছি ১২ বা ১৩ তারিখের মধ্যে দল ঘোষণা করতে। সেরা দল নির্বাচনে সময়তো লাগবেই। কারণ এখানে অনেক কিছু বিষয় বিচার বিবেচনা করতে হবে। ’

সফরে বল মাঠে গড়াবে টেস্ট সিরিজ দিয়ে। ২৮ অক্টোবর শুরু হয়ে এই সিরিজ শেষ হবে ১০ অক্টোবর। এরপর ১৫ অক্টোবর থেকেই ওয়ানডে সিরিজ। এই অল্প সময়ে যাতে খেলোয়াড় পালাবদল করা না লাগে এজন্য প্রায় একই স্কোয়াড বা বাড়তি কিছু খেলোয়াড়কে নিয়ে একসাথে ঢাকা ছাড়ার কথা ভাবছে বোর্ড।

আকরাম খান আরও বলেন, ‘আমরা চেষ্টা করছি ১২ তারিখের আগেই দল ঘোষণা করতে। শুরুতেই আমরা টেস্ট দল ঘোষণা করবো। তবে কতজন যাবে সেটি এখনো বলতে পারছি না। ’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫