Skip to content

সকাল থেকেই মুষলধারার বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥
সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই শুরু হয়েছে মুষল ধারায় বৃষ্টি। মনে রবীন্দ্রনাথের বর্ষার গানের সুর সঞ্চারিত হলেও নগরজীবনের তার প্রভাব পড়েছে বিরূপভাবে। রাজধানীতে প্রচন্ড বৃষ্টির কারণে অফিস-আদালতগামী মানুষের কর্মস্থলে যাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে। যারাও বাধা উপেক্ষা করে কর্মস্থলের উদ্দেশ্যে বের হয়েছে তাদের ভোগান্তির আর শেষ নেই।

পথে পথে মানুষের ভীড়। যানবাহনের সংখ্যা কম হওয়ায় বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। তুমুল বৃষ্টির কারণে সড়কে তৈরি হয়েছে জলাবদ্ধতা ও জানযট। ফলে ধীরগতিতে চলছে যানবাহন।

রোববার থেকে শুরু হওয়া বৃষ্টি ভাদ্র মাসের বাকি দিনগুলোতেও অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া পূর্বভাসে বলা হয়েছে। অর্থাৎ চলতি সপ্তাহ জুড়েই সূর্যকে আড়াল করে রাখবে মেঘ, পাশাপাশি বৃষ্টিপাতও হতে পারে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫