Skip to content

পদ্মায় ৩টি লঞ্চ ডুবি

স্টাফ রিপোর্টার ॥

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভাঙনে নোঙর করা তিনটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পল্টুনে নোঙর করা তিনটি লঞ্চ ডুবে যায়। এ সময় একটি লঞ্চ ভেসে যায়। এতে নিখোঁজ রয়েছেন লঞ্চে থাকা প্রায় ২৫ জন কর্মী।

জানা যায়, হঠাৎ করে ভাঙন ও স্রোতের টানে ঘাট থেকে পল্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তিনটি লঞ্চ স্রোতে ভেসে গিয়ে নদীতে তলিয়ে যায়। এই তিনটি লঞ্চে প্রায় ২৫ জন কর্মী ছিলেন। তাঁরা বেঁচে আছেন না লঞ্চে আটকা পড়েছেন সেই তথ্য এখনো পাওয়া যায়নি। লঞ্চ তিনটি হলো- নড়িয়া-১, মৌচাক-৪ ও মহানগরী।

 

এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘাটে পৌঁছে লঞ্চের খোঁজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। নৌবাহিনীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫