Skip to content

সালমান নন, শাহরুখের ধুম ৪

বিনোদন ডেস্ক ॥

ধুম ৪ এ কে আছেন? বছরখানেক ধরেই এই জল্পনা চলছে। যশরাজ ফিল্মস সূত্রে জানা গেছে, ধুম সিরিজের আগামী ছবিতে থাকতে পারেন সালমান খান। কিন্তু পরে জানা গেল, সালমান রেস থ্রি-তে অভিনয় করছেন, ধুম ৪ এ করছেন না।

সালমান বেরিয়ে যাওয়ার পর শোনা যাচ্ছে, ধুম ৪ ছবিতে অভিনয় করতে চলেছেন কিং খান। ইড়ষষুড়িড়ফখরভব.পড়স-এর প্রতিবেদনের দাবি, শাহরুখ খান আগেও ধূসর চরিত্রে কাজ করেছেন। আরও একবার তাকে ভিলেনের চরিত্রে দেখতে চাইছে যশরাজ ফিল্মস।

জানা গেছে, একের পর এক ছবি ফ্লপ হওয়ায় যশরাজ ফিল্মস কিছুটা ব্যাকফুটে। আদিত্য চোপড়া চাইছেন, ধুম সিরিজের আগের ছবিগুলোর চেয়েও আর বড় ধামাল করতে। চিত্রনাট্য লেখার দায়িত্ব দেয়া হয়েছে মণীশ শর্মাকে। তিনি আপাতত সেই কাজে ব্যস্ত। ধুম থ্রির পরিচালক ছিলেন কৃষ্ণ আচার্য। তিনি এখন ঠগস অব হিন্দোস্তানের শুটিং করছেন। ফলে ধুম ৪ পরিচালনায় দেখা যেতে পারে মণীশ শর্মাকেই।

মণীশ ও এসআরকে এর আগে ফ্যান ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যদিও ছবিটি বক্স অফিসে তেমন চলেনি। যশরাজ সূত্রে জানা গেছে, ধুম ৪ ছবিতে শাহরুখকে ভাবনায় রাখা হয়েছে। তবে এখনই আনুষ্ঠানিক ঘোষণা হবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫