বিনোদন ডেস্ক ॥
সঞ্জয় দত্ত বরাবরই সরাসরি কথা বলতে পছন্দ করেন। আর সে সঙ্গে পর্দার মতো বাস্তব জীবনেও তার রাফ অ্যান্ড টাফ চলাফেরা সম্পর্কে সবারই জানা। তিনি যেন সব সময়ই বলিউডের ‘ব্যাড বয়’দের দলে! কখনও মাদকের ঘটনায় জেলে গিয়েছেন, কখনও নাম জড়িয়েছেন বলিউডের একাধিক নায়িকার সঙ্গে প্রেমের ঘটনায়। এবার সেসব নিয়েই মুখ খুললেন একটি অনুষ্ঠানে। সম্প্রতি ইন্ডিয়া টুডের একটি অনুষ্ঠানে সঞ্জয় উপস্থিত ছিলেন। সে অনুষ্ঠানে তার কাছে জানতে চাওয়া হয়, এক সময় নাকি দুই নায়িকার সঙ্গে সমান তালে প্রেম করতেন? অন্তত এমনটাই গসিপ ছিল বলিউডে। এ প্রশ্নের জবাবে খুব শান্ত ভাবে সঞ্জয় বলেন, না। বিষয়টা ঠিক নয়। দু’জন নয়, একই সময় তিন জনের সঙ্গে সম্পর্ক ছিল আমার। সঞ্জয়ের এই অকপট স্বীকারোক্তিতে চমকে যান উপস্থিত সবাই। সে মুহূর্তে তার কাছে জানতে চাওয়া হয়, তিন জনকে কী ভাবে এক সঙ্গে সামলাতেন? মুচকি হেসে সঞ্জয় বলেন, একটু চালাক তো হতেই হতো। এক জনের সঙ্গে কী হচ্ছে সেটা অন্য জনকে জানতে দিতাম না।
একই সময় সম্পর্ক ছিল তিন নায়িকার সঙ্গে!
আপডেট :September 17, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
