বিনোদন ডেস্ক ॥
বিশ্বনন্দিত পপ তারকা শাকিরার নতুন গানের জন্য ভক্তরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। এবারও তার ব্যাতিক্রম হয়নি। নতুন গান এর মিউজিক ভিডিওর ঘোষণা দিয়েছিলেন শাকিরা আগেই। আর তারই ধারাবাহিকতায় তার নতুন মিউজিক ভিডিও ‘পেরো ফিয়েল’ ইউটিউবে সম্প্রতি প্রকাশের পর পরই ঝড় তুলেছে। স্প্যানিশ ভাষার গানটির ভিডিও মাত্র সাত ঘণ্টায় দেখা হয়েছে ১০ লাখ বার! বিষয়টি নিয়ে বেশ আনন্দিত শাকিরা। ৫টায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ৪০ বছর বয়সী এই তারকা লিখেছেন, সাত ঘণ্টায় ১০ লাখ ভিউ! শাকিরার এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে স্পেনের বার্সেলোনায়। এটি নির্মাণ করেছেন কাতালান পরিচালক জ্যম দি লাইউয়ানা। ছয় বছর আগে শাকিরার ‘রাবিওসা’ ও এক বছর আগে ‘লা বিসিক্লেতা’ মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেন তিনি। ‘পেরো ফিয়েল’ হলো শাকিরার নতুন অ্যালবাম ‘এল দোরাদো’র তৃতীয় সিঙ্গেল। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পুয়ের্তোরিকান সংগীতশিল্পী নিকি জ্যাম।
আবার শাকিরা ঝড়
আপডেট :September 17, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
