Skip to content

সালমানের কথা বলে আবেগী হয়ে পড়লেন কাটরিনা

বিনোদন ডেস্ক ॥
সালমানের সঙ্গে কাটরিনার সম্পর্ক ভাঙার কয়েক বছরের মাথায় আবার সম্পর্ক জোড়া লাগার বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে বলিপাড়ায়। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং এখন তার করছেন একসঙ্গে। আর এ ছবিতে কাজ করতে গিয়ে আরও ঘনিষ্ঠতা বাড়ে সালমান-কাটরিনা। এরই মধ্যে কাটরিনা সালমানের সঙ্গে তার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সম্প্রতি একটি পার্টিতে সালমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা মিডিয়াকে বলতে গিয়ে আবেগী হয়ে পড়লেন কাটরিনা। এ সময় সালমানকে নিজের বেষ্ট ফ্রেন্ড বলেও মিডিয়াকে জানান তিনি। সালমানের সঙ্গে আপনার সম্পর্ক কি জোড়া লাগছে কিনা এমন প্রশ্নের উত্তরে কাটরিনা বলেন, সালমান আমার অনেক ভালো বন্ধু। একটা সময় আমাদের সম্পর্ক ছিল। তবে এখন আমরা ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি করতে গিয়ে আরও ভালো বন্ধু হয়ে গেছি। বলতে পারেন বেস্ট ফ্রেন্ড। এ সময় চোখ ছলছল করতে থাকে কাটরিনার। আবেগী কণ্ঠে তিনি বলেন, আপনারা যে সম্পর্কের জোড়া লাগার কথা বলছেন সেটা সম্পর্কে কিছু বলতে পারছি না। তবে আমরা একে অপরকে সময় দিচ্ছি। বোঝার চেষ্টা করছি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত আমরা নিই অবশ্যই আপনাদের জানাবো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫