Skip to content

চাল আমদানিতে পাটের বস্তা ব্যবহারের বাধ্যবাধকতা শিথিল : মির্জা আজম

স্টাফ রিপোর্টার ॥
চাল আমদানিতে পাটের বস্তা ব্যবহারের সরকারি বাধ্যবাধকতা তিন মাসের জন্য শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মির্জা আজম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চাল আমদানিতে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের (পিপি) ব্যাগ ব্যবহার করতে পারবেন আমদানিকারকরা।

মির্জা আজম বলেন, ‘চাল সংকট এখন জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। সেদিক বিবেচনা করে আগামী তিন মাসের জন্য আমদানি করা চাল আনতে চটের বস্তা ব্যবহারে সরকারি বাধবাধকতা শিথিল করা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। তবে দেশের ভেতরে চাল বাজারজাত করতে চটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া অন্য কোনও পণ্য বাজারজাতের ক্ষেত্রে এ প্রজ্ঞাপন কার্যকর নয়।’

তিনি আরও বলেন, ‘‘আমদানি করা চালের বস্তায় ‘আমদানিকৃত’ সিল থাকতে হবে। এই সিল থাকলে ক্রেতার প্লাস্টিকের বস্তা ঘর পর্যন্ত নিতে পারবেন। কোথাও কউ আটকাবে না।’’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫