Skip to content

সালমান-ক্যাটরিনার সম্পর্ক জোড়া লাগছে?

বিনোদন ডেস্ক ॥

সালমানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক ভাঙার কয়েক বছরের মাথায় আবার সম্পর্ক জোড়া লাগার বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে বলিউডে। এখন একসাথে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং করছেন তারা। আর এ ছবিতে কাজ করতে গিয়ে আরও ঘনিষ্ঠতা বাড়ে সালমান-ক্যাটরিনার।

এরই মধ্যে ক্যাটরিনা সালমানের সঙ্গে তার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সম্প্রতি একটি পার্টিতে সালমানের সঙ্গে নিজের সম্পর্কের কথা মিডিয়াকে বলতে গিয়ে আবেগী হয়ে পড়লেন ক্যাটরিনা।

এ সময় সালমানকে নিজের বেষ্ট ফ্রেন্ড বলেও মিডিয়াকে জানান তিনি। সালমানের সঙ্গে আপনার সম্পর্ক কি জোড়া লাগছে কিনা এমন প্রশ্নের উত্তরে ক্যাটরিনা বলেন, সালমান আমার অনেক ভালো বন্ধু। একটা সময় আমাদের সম্পর্ক ছিল। তবে এখন আমরা ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি করতে গিয়ে আরো ভালো বন্ধু হয়ে গেছি। বলতে পারেন বেস্ট ফ্রেন্ড। এ সময় চোখ ছলছল করতে থাকে ক্যাটরিনার।

আবেগী কণ্ঠে তিনি বলেন, আপনারা যে সম্পর্কের জোড়া লাগার কথা বলছেন সেটা সম্পর্কে কিছু বলতে পারছি না। তবে আমরা একে অপরকে সময় দিচ্ছি। বোঝার চেষ্টা করছি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত আমরা নিই অবশ্যই আপনাদের জানাবো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫