Skip to content

তোপের মুখে মাহিরা

বিনোদন ডেস্ক ॥
গত কয়েকদিন ধরেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে বলিউড অভিনেতা রণবীর কাপুরের একটি ছবি। ছবিতে নিউইয়র্কের একটি জায়গায় মাহিরা খানকে বসে এবং রণবীরকে দাঁড়িয়ে সিগারেট টানতে দেখা যায়। বেশ ছোট পোশাকে ক্যামেরায় ধরা দেন মাহিরা। যা নিয়ে ইতিমধ্যে দু’জনের মধ্যকার প্রেমের গুজব রটে গেছে বলিউড মহলে। ভারতীয়রা এটাকে যেভাবেই নিক না কেন, পাকিস্তানিরা এটা কোনো ভাবেই মেনে নিতে পারছেন না। পাকিস্তানি নেটিজেনরা মাহিরার ছবিটি নিয়ে ইতিমধ্যে ট্রল করা শুরু করে দিয়েছে, যার মাধ্যমে তোপের মুখে পড়েছেন এ নায়িকা। এর কারণ পাকিস্তানি অভিনেত্রীর ছোট পোশাক ও ধূমপান। নেটিজেনদের দাবি, এই ছবিটির মাধ্যমে মাহিরা সম্পূর্ণভাবে তার শালীন ইমেজ ধ্বংস করেছে। অপর একটি পক্ষের দাবি, তার রূপ-লাবন্য ধূলিসাৎ হয়েছে। এদিকে, ওই ছবিটি নিয়ে করাচিভিত্তিক একটি ফাস্টফুড রেস্টুরেন্ট একটি বিজ্ঞাপনও তৈরি করেছে। যেখানে মাহিরার হাতের সিগারেটটিকে পাইপ নল বানিয়ে একটি কোল্ড কফির পাত্রে লাগানো হয়েছে। আর রণবীরের ছবির জায়গায় আরও একটি বড় কোল্ড কফির পাত্র বসানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫