Skip to content

রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করতে চাই না: ফখরুল

স্টাফ রিপোর্টার ॥

রোহিঙ্গা ইস্যুতে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোহিঙ্গা ইস্যুতে সরকারের জাতীয় ঐক্যের ডাক দেয়া উচিত। এতে সম্মিলিতভাবে রোহিঙ্গাদের জন্য কাজ করা সম্ভব হবে। সেটি না করে সরকার রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে উখিয়ার বালুখালীতে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন ক্যাম্পে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা দেশের মধ্যে কোনো রাজনীতি করতে চাই না। ক্ষমতাসীন দলের নেতারা লোক দেখানো ত্রাণের কাজ করছেন, তারা সরকারি ত্রাণ ব্যবহার করছেন।

এর আগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান বিএনপি মহাসচিব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫