Skip to content

মায়ানমার-বাংলাদেশ সীমান্তে চেকপোস্ট খুলে দিল ভারত

বাংলাভূমি ডেস্ক ॥
বন্ধুত্বপূর্ণ সম্পর্কের খাতিরে মায়ানমার ও বাংলাদেশের সীমান্তে অভিবাসনের জন্য দুটি চেকপোস্ট খুলে দিল ভারত। একটি নির্দেশিকায় বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তরফে দুটি চেকপোস্ট খোলা হয়েছে যেখান দিয়ে বৈধ কাগজপত্র সহ দুই দেশের মানুষ ভারতে প্রবেশ করতে পারবেন বার ভারত থেকে বেরোতে পারবেন।

মায়ানমার থেকে প্রবেশের চেকপোস্টটি মিজোরামের লংতলাইতে, এটির নাম জরিনপুই চেকপোস্ট। আর মিজোরামের লুংগলেই জেলায় কাউরোউইচুহা চেকপোস্টে প্রবেশ করতে পারবেন বাংলাদেশের মানুষ। ২০১২ তে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং মায়ানমার সফরকালেই জোরিনপুই চেকপোস্ট চেকপোস্ট বেছে নেওয়া হয়।

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু’দিনের সফরে মায়ানমার যান। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার মায়ানমারে যান মোদী। রাষ্ট্রপতি থেইন কিয়াও-এর সঙ্গে বৈঠক করেন তিনি। এছাড়াও নোবেল জয়ী সু কি-র সঙ্গেও বৈঠক করেন তিনি। রাজধানী নেপিদ সহ রেঙ্গুন এবং বাগান শহরের যান ভারতের প্রশাসনিক প্রধানের।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫