Skip to content

শেখ হাসিনা সাহসী বাবার সাহসী সন্তান : শাজাহান খান

স্টাফ রিপোর্টার ॥

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা সাহসী বাবার সাহসী সন্তান। তার পক্ষেই সম্ভব জাতিসংঘে এমন জোরালো বক্তব্য তুলে ধরা, রোহিঙ্গাদের মায়ের মমতায় আশ্রয় দেয়া ও পদ্মা সেতুর মতো কাজ বাস্তবায়ন করা। তিনি ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় স্বাধীনতা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদে ‘২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন’ এবং রোহিঙ্গাদের সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জাতিসংঘে ৫ দফা প্রস্তাব উত্থাপন ও তাদের সহযোগিতায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানানোর জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ, অভিনন্দন জানানো ও তা বাস্তবায়নের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাজাহান খান আরও বলেন, আমাদের সংগঠনে প্রায় ১০০ সংগঠন রয়েছে। আমরা টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের জন্য শতাধিক ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি। অবিলম্বে এই যাত্রা শুরু করবে।

সংবাদ সম্মেলনে শিরিন আক্তার, ইসমত কাদির গামা, রোকেয়া প্রাচী, আবদুল মালেক মিয়া, মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫