Skip to content

বিদ্যুতের দাম ১০.৩৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব

স্টাফ রিপোর্টার ॥

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি ১০ দশমিক ৩৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। চলমান গণশুনানিতে দাম বৃদ্ধির এ প্রস্তাব করেছে কোম্পানিটি।

মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরেন ওজোপাডিকো’র ডিজিএম (বাণিজ্যিক) রবীন্দ্রনাথ দত্ত।

প্রস্তাব অনুযায়ী ইউনিট প্রতি দাম দাঁড়ায় দশমিক ৬৬ টাকা। বর্তমান বিদ্যুতের পাইকারি দরের ভিত্তিতে এই প্রস্তাব করেছে ওজোপাডিকো। নতুন করে পাইকারি দাম বৃদ্ধি হলে যোগ করে বৃদ্ধির আবেদন করেছে খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলের ২১ জেলায় বিতরণের দায়িত্বে থাকা কোম্পানিটি।

প্রস্তাবে বলা হয়েছে, পিডিবি ইতোমধ্যে পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য আবেদন করেছে। সেই আবেদনের প্রেক্ষিতে গণশুনানিতে বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি দাম বাড়ানোর সুপারিশ করেছে। পাইকারি দাম বাড়লে সমন্বয় করে দাম বাড়ানোর আবেদন করছি।

রবীন্দ্রনাথ দত্ত বলেন, বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রির কারণে ২০১৬-১৭ অর্থবছরে ৭১ কোটি ৬৩ লাখ টাকা লোকসান হয়েছে। এতে করে ২০১৬-১৭ অর্থবছরে ডিএসএল বাবদ সরকারকে ১৩ কোটি ৬৮ লাখ টাকা জমা দেওয়ার কথা থাকলেও সম্ভব হয়নি। জমা দেওয়া হয়েছে মাত্র ১ কোটি ১২ লাখ টাকা।

গণশুনানিতে উপস্থিত রয়েছেন বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলাম, সদস্য মিজানুর রহমান, রহমান মুরশেদ, আবদুল আজিজ খান ও মাহমুদউল হক ভুইয়া। ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫