Skip to content

বেতন না দেয়ায় ড্রাইভারের সঙ্গে মারপিটে জড়ালেন রণবীর সিং !

বিনোদন ডেস্ক ॥

সবে প্রকাশ পেয়েছে আলাউদ্দিন খলজি-র বেশে রণবীর সিংয়ের নতুন ছবি ‘পদ্মাবতী’র পোস্টার ৷ আর তার পরেই খবরে এল তুমুল হাঙ্গামা বনশালির পদ্মাবতীর সেটে৷ তবে এবারটি আর সিনেমাকে কেন্দ্র করে নয়, বরং ঝামেলা বাঁধল রণবীর সিংয়ের বডিগার্ড ও রণবীর সিংয়ের ড্রাইভারের মধ্যে !

স্পটবয় ডটকমের খবর অনুযায়ী, দুই মাস ধরে নাকি রণবীর সিং ড্রাইভারকে বেতন দিচ্ছেন না ৷ আর সেই কারণেই শ্যুটিং ফ্লোরে গিয়ে চড়াও হলেন রণবীরের ড্রাইভার ৷

খবর অনুযায়ী, রণবীরের ড্রাইভার রণবীরের থেকে বেতন হিসেবে পান প্রায় ৮৫ হাজার টাকা ৷ আর সেই টাকাই দু’মাস ধরে দিচ্ছেন না রণবীর ৷ সেই টাকার মীমাংসা করতেই রণবীরের ম্যানেজারের সঙ্গে দেখা করতে বনশালির পদ্মাবতীর সেটে হাজির হয়েছিলেন ৷ আর সেখানেই ম্যানেজার ও বডিগার্ডের সঙ্গে শুরু হয় বচসা ৷

এ ঘটনার ব্যাপারে রণবীর সিং বা সঞ্জয়লীলা বনশালি কেউ-ই কিছু বলতে চাননি ৷

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫