Skip to content

শুভ জন্মদিন জাহিদ হাসান

বিনোদন ডেস্ক ॥

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন আজ (৪ অক্টোবর)। ১৯৬৭ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ শহরে অভিনেতা জন্মগ্রহণ করেন তিনি। দেখতে দেখতে জীবনে পঞ্চাশটি বছর পার করলেন জাহিদ হাসান।

৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন হিসেবে কাজ করছেন জাহিদ হাসান। অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।
ইরংশ ঈষঁন

এছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও সুনাম কামিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন, মোস্তফা সরায়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, মোস্তফা কামাল রাজের প্রজাপতি তার অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।

শুধু অভিনেতা নয়, জাহিদ হাসান খ্যাতি পেয়েছেন নির্মাতা হিসেবেও। তার পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে লাল নীল বেগুনী, টোটো কোম্পানি। এছাড়া অসংখ্য দর্শক নন্দিত খণ্ড নাটক তিনি বানিয়েছেন।

নাটক এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান। তবে দর্শকের কাছে তার অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়। প্রতিষ্ঠিত মডেল মৌ-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ জাহিদ হাসানের রয়েছে দুই সন্তান। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।

নিজের জন্মদিনে আজ দিনভর বাসাতেই থাকছেন জাহিদ হাসান। কোনো শুটিং রাখছেন না। সময় দিচ্ছেন পরিবারকে। জাহিদ হাসান বলেন, জন্মদিন এলেই মনে হয় জীবন থেকে আরো একটি বছর চলে গেলো। তবে ভালো লাগে যে পরিচিতি অপরিচিত নানানজনের শুভেচ্ছাবার্তা, ভালোবাসা পাই। একজন সাধারণ মানুষ হয়ে আমি দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পাই, এটাই আসলে জীবনে বড় পাওয়া।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫