Skip to content

তৌসিফের নতুন গান

বিনোদন ডেস্ক ॥

নতুন একটি গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। ‘বল তুই বল’ শিরোনামের এই গানটি লিখেছেন তারেক বিন ফিরোজ। অপু খানের সুর ও রিয়েল আশিকের সংগীতায়োজনে গানটি একটি মিক্সড অ্যালবামে থাকবে বলে জানা গেছে।

গানটি প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘আমি সাধারণতো বেছে বেছে কাজ করি। ‘বল তুই বল’ গানটির কথাগুলো আমার খুব পছন্দ হয়েছে। গানটির কথা যেমন সুন্দর তেমনি এর সুর ও সংগীতায়োজন একেবারেই আলাদা। অনেকদিন পর ভালোলাগার মতো একটি কাজ করলাম। শ্রোতারা গানটি শুনে নিরাশ হবেন না বলতে পারি।’

জনপ্রিয় গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহর সমন্বয়ে তৈরি নতুন এই মিক্সড অ্যালবামটিতে তৌসিফ ছাড়াও দেশের জনপ্রিয় শিল্পীদের গান থাকবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি বছরের মাঝামাঝিতে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয় তৌসিফের ক্যারিয়ারের দ্বাদশ একক অ্যালবাম ‘অবশেষে’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫