Skip to content

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কোন্নয়নে যৌথ উদ্যোগ চান পাক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক ॥
পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে চলমান চ্যালেঞ্জ মোকাবেলা করতে যৌথভাবে চেষ্টা এবং দুই দেশের জনগণের মাঝে সম্পর্ক বৃদ্ধির উদ্যোগের কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসী।

বুধবার ইসলামাবাদে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক আহসানের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর ক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে শিগগিরই সচিব পর্যায়ে বৈঠক করার পরামর্শ দেন পাক প্রধানমন্ত্রী। বৈঠকে রাজনৈতিক আলোচনার মাধ্যমে প্রচেষ্টার প্রথম ধাপ সম্পন্ন হবে। সাক্ষাৎকালে বাংলাদেশের হাইকমিশনার তারেক আহসানকে পাক প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে পাক প্রধানমন্ত্রী বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোসহ বর্তমান চ্যালেঞ্জ অবশ্যই মোকাবেলা এবং দুই দেশের জনগণ এবং সরকারের মধ্যে সম্পর্ক আরো মজবুত করার প্রতি গুরুত্বারোপ করেন।

পাক প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির প্রতি তার দেশের পূর্ণাঙ্গ আস্থা প্রকাশ করেন এবং অর্থনৈতিক সহযোগিতা আরো বাড়ানোর জন্য জোর দেন।

পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াতে বাংলাদেশ সর্বাধিক গুরুত্বারোপ করেছে এবং এ সর্ম্পক আরো মজবুত করতে বাংলাদেশ দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান হাইকমিশনার তারেক আহসান। সূত্র : ডেইলি পাকিস্তান

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫