Skip to content

জনগন জামায়েতের হরতাল প্রত্যাখান করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিনোদন ডেস্ক ॥
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগন জামায়েত জোটকে প্রত্যাখান করেছে। যার কারণে হরতালের সমর্থনে দেশের কোথাও কোন অঘটন ঘটেনি।

আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় আগামী ২৩ অক্টোবর মিয়ানমার সফেরে যাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সফরে মিয়ানমার সঙ্গে পূর্ব নির্ধারিত মোট চারটি বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, বাংলাদেশে সীমান্ত ব্যবস্থাপনা, মাদক চোরাচালান প্রতিরোধসহ মোট চারটি বিষয় নিয়ে আলোচনা হবে। তবে আমাদের মূল লক্ষ্য থাকবে রোহিঙ্গা বিষয় নিয়ে মিয়ানমারের সরকারের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করা।

মিয়ানমার সফরে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরাকান (যেখানে রোহিঙ্গাদের ওপরে নির্যাতন চলছে) পরিস্থিতি পরিদর্শনে যাবেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, যদি মিয়ানমার সরকার আরকারন রাজ্য পরিদর্শনে অনুমতি দেয় তবে অবশ্যই সেখানে যাব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫