Skip to content

প্রধান বিচারপতির বক্তব্যে আমি হতভম্ব: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘যখন প্রধান বিচারপতি তার সরকারি বাসভবন ত্যাগ করেন তখন কাউকে অ্যাড্রেস না করে একটি চিঠিতে জানিয়েছেন তিনি সম্পূর্ণ সুস্থ। তার বক্তব্যে আমি স্তম্ভিত।’

রোববার সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী বলেন, দেশ ছাড়ার প্রাক্কালে যে চিঠি প্রধান বিচারপতি প্রকাশ করেছেন সেটি আসলেই তার চিঠি কি না, আমি জানি না। অসুস্থতার কথা বলে বিচারপতি এস কে সিনহা চিঠি দিয়েছেন। তখন ডাক্তারি পরীক্ষা করানোর দরকার ছিল। যেহেতু করা হয় নাই তো এ নিয়ে কিছু বলতে পারবো না।

আইনমন্ত্রী আরও বলেন, অসুস্থতার কথা বর্ণনা করে চিঠি দেয়ার সাত দিন পর প্রধান বিচারপতি আবার জানালেন তিনি সুস্থ। কিন্তু অসুস্থতার কথা বলে তিনি যে চিঠি দিয়েছেন সে তারিখেই দেশ ত্যাগ করেছেন। এ নিয়ে কোনো বিতর্ক হওয়ার যুক্তিসঙ্গত কোনো কারণ ছিল না। যাদের রাজনৈতিক ষড়যন্ত্র হাসিল হয় নাই তাদের এ মায়াকান্না।

আনিসুল হক বলেন, অবসরের সময় নিকবর্তী হওয়ায় প্রধান বিচারপতি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। অবসাদ দূর করার জন্যই তিনি এক মাস আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়ায় ভ্রমণের মনস্থির করেছেন। প্রধান বিচারপতির এ ছুটির সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো সম্পর্ক নেই। আর সংবিধানের ৯৭ অনুচ্ছেদ মেনেই জ্যৈষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির দায়িত্ব দেয়া হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫