Skip to content

ইসির সঙ্গে বিএনপির সংলাপ রাজনীতির জন্য ইতিবাচক

স্টাফ রিপোর্টার ॥

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বিএনপি সংলাপে গেছে, এটা রাজনীতির জন্য ইতিবাচক। আশাকরি তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমরা সবসময় চাই বিএনপি নির্বাচনে আসুক। কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল। কিন্তু তারা গত নির্বাচনে অংশগ্রহণ না করে অস্তিত্ব সংকটে ভুগছে। তবে আশাকরি তারা আর এ ভুল করবে না।

এদিকে ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, আগামী বুধবার (১৮ অক্টোবর) ইসির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ রয়েছে। সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে সুনির্দিষ্ট ১১টি প্রস্তাব দেয়া হবে। এটা গোপন কিছু নয়, সংলাপের আগে তারা মিডিয়ার সঙ্গে আলোচনা করবে।

ঢাকার পরিবহন ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় সিটিংয়ের নামে যানবাহনগুলো নৈরাজ্য চালাচ্ছে। তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। সিএনজিগুলো অধিকাংশ ক্ষেত্রে কোনো নিয়ম মানছে না। চট্টগ্রামে সিএনজির অবস্থা আরও খারাপ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫