Skip to content

টি-টোয়েন্টিতে ফেরার অনুরোধে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক ॥

মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও একদিনের আন্তর্জাতিকে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তার ডাক নাম ‘কৌশিক’। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন ডানহাতি মিডিয়াম পেস বোলার। বাংলাদেশ জাতীয় দল ছাড়াও তিনি এশিয়া একাদশের একদিনের আন্তর্জাতিক দলে খেলেছেন।

চলতি বছরের ৪ এপ্রিল শ্রীলঙ্কা সফরে হঠাৎ করেই ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাট থেকে অবসর নিয়ে নিলেন মাশরাফি বিন মুর্তজা। কখনোই নিজে থেকে কিছুই জানাননি মাশরাফি। তবে হঠাৎ করেই তার এই অবসরে যেন থমকে যায় বাংলাদেশ ক্রিকেটের সমর্থকরা।

অবসর নেয়ার আগে নিজের ফেসবুকে পেইজে তিনি লেখেন: ‘‘আমি মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেয়ার জন্য এটাই আমার উপযুক্ত সময় যাতে অনেক তরুণ উদীয়মান ক্রিকেটার তাদের প্রতিভা তুলে ধরতে পারে এবং বিসিবি তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে,’’ ।

বাংলাদেশের পেসারদের পথ দেখানো মাশরাফির টি-টোয়েন্টি থেকে বিদায়টা সুখকর হয়নি মোটেই। বলা হয় এক প্রকার বাধ্য হয়েই অবসর নিয়েছেন ওয়ানডে অধিনায়ক। কিন্তু আবারও মাশরাফিকে টি-টোয়েন্টি ফিরতে অনুরোধ করা হয়েছে। মাশরাফি অবশ্য এই রকম ‘অনুরোধে’ কান দেয়ার লোক নন। দেনওনি। তিনি আবার টি-টোয়েন্টিতে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাই নিজের সিদ্ধান্তে অটল থেকে ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফেরার সিদ্ধান্ত মাশরাফির।

অবসরের প্রসঙ্গে জানা যায়, টিম ম্যানেজমেন্ট তথা কোচ চান্দিকা হাতুরুসিংহের কারণেই অমন সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান তখন অবশ্য বলেছিলেন, ‘দেশের প্রয়োজন হলে মাশরাফি আবার ফিরবে।’

কিন্তু পরবর্তী নড়াইল এক্সপ্রেসের ফেরার সেই পথ বন্ধ করে দিয়ে কিছু দিনের মধ্যেই টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক হিসেবে বোর্ড সাকিবের নাম ঘোষণা করে। কিন্তু দক্ষিণ আফ্রিকায় এসে টেস্ট সিরিজে ভরাডুবির কারণেই আবারও আলোচনায় এসেছে মাশরাফিকে ফেরানোর পরিকল্পনা।

বাংলাদেশের একটি দৈনিকের বরাতে জানা যায়, বোর্ড জানিয়েছে কোচ হাতুরুসিংহের সঙ্গে কথা হয়েছে মাশরাফির, এছাড়া টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবও তাকে অনুরোধ করেন টি-টোয়েন্টি সিরিজে থাকার জন্য। কিন্তু নিজের সিদ্ধান্ত কিছুতেই বদলাচ্ছেন না মাশরাফি। ওয়ানডে সিরিজ শেষেই দেশ ফিরে আসবেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫