স্পোর্টস ডেস্ক ॥
রবীন্দ্রসিং অনিরূদ্ধসিং জাদেজা ভারতের গুজরাটে জন্মগ্রহণকারী আন্তর্জাতিক ক্রিকেটার। বামহাতি মাঝারি সারির ব্যাটসম্যান এবং ধীরগতির বামহাতি বোলার হিসেবে ভারতীয় দলে খেলে থাকেন।
ঘরোয়া প্রতিযোগিতায় সৌরাষ্ট্র দলের পক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে চেন্নাই সুপার কিংসের পক্ষে অংশ নেন। ২০০৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন জাদেজা।
বর্তমানে আইসিসি প্রণীত প্লেয়ার র্যাঙ্কিং প্রথায় একদিনের ক্রিকেটের অল-রাউন্ডার বিভাগে তার অবস্থান সপ্তম।
শ্রীলঙ্কা ও অজি সিরিজে দলের বাইরে থাকার পরে, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জাতীয় দলে জায়গা হয়নি তার। দলের বাইরে থাকার যন্ত্রণার পাশাপাশি এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে হল তাকে।
