Skip to content

কালিয়াকৈরে দুই নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়েছে মাদকবিরোধী টাস্কফোর্স।

রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের নেতৃত্বে যোগীরচালা কোচপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়।

এ সময় বিশু বর্মনের স্ত্রী শ্যামলী (৪৫) ও কৃষ্ণ চন্দ্র বর্মনের স্ত্রী গীতা রানীকে (২৬) গ্রেফতার করা হয়।

শ্যামলীর ঘর থেকে ৬০ লিটার ও গীতা রানীর ঘর থেকে উদ্ধার করা হয় ৮০ লিটার চোলাই মদ।

পরে গ্রেফতারকৃতদের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক আজিজুল হক ও পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫