Skip to content

‘লোকে বলে অশান্তি বেগম দেশে’

স্টাফ রিপোর্টার ॥

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফিরা নিয়ে আলোচনা করতে গিয়ে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘লোকে বলে অশান্তি বেগম দেশে এসেছে। গত তিন মাস দেশের মানুষ শান্তিতে ছিলো। তিনি দেশে ফিরার সময়ই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা চেষ্ঠা করছেন।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর দুপুরে ঢাকা রিপোর্টার ইউনিট মিলনায়তে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আয়োজিত শেখ রাসেলের জন্মদিন এবং বিপন্ন মানবতা ও আন্তর্জাতিক রাজনীতিতে শেখ হাসিনার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার গ্রেফতার পরোয়ানা জারি সরকার করেনি। আদালত করেছেন। দেশের মধ্যে অশান্তির সৃষ্টি করার চেষ্ঠা করলে বাংলাদেশের মানুষ তাকে দাঁত ভাঙ্গা জবাব দিবে।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাড. মো: আসাদুজ্জামান দুর্জয় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লায়ন চিত্ত রঞ্জন দাস।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫