স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের দু’টি আবাসিক হোটেলে আজ রবিবার রাতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে যৌনকর্মী ও খদ্দেরসহ ১৬ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে আদালত।
গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) বিএম কুদরত-ই-খুদা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের রাজেন্দ্রপুরে জাতীয় উদ্যান সংলগ্ন রাস্তার পশ্চিম পাশে আবাসিক হোটেল হ্যাপী ডে ইন এবং গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার বৈশাখী আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এমন গোপন খবর পেয়ে আজ রবিবার সন্ধ্যার পর গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।
দুটি আবাসিক হোটেল থেকে ৮ যৌনকর্মী, ৮ জন খদ্দের ও দালালসহ মোট ১৬ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক নারীকে ১৫ দিন এবং প্রত্যেক পুরুষকে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযানে ১৬ খদ্দের ও যৌনকর্মীকে কারাদন্ড
আপডেট :October 22, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
