Skip to content

টঙ্গীতে ডাকাতি, ৭০ ভরি স্বর্ণসহ টাকা লুট

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই বাড়ি থেকে ৮০ ভরি স্বর্ণ ও সাড়ে ৫ লাখ টাকা লুট করেছে বলে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ঢাকা – ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে নিয়ে আসে।

টঙ্গী থানাধীন হোসেন মার্কেট এলাকার ভূঁইয়াবাড়ীর ৭ তলা ভবনের দ্বিতীয় তলায় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভূঁইয়াবাড়ীর ৭ তলা ভবনের ২য় তলায় মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া ও মনির ইসলাম ভূঁইয়া নামের দুই ভাই থাকতেন। সন্ধ্যায় বাসার বাহিরে ছিলেন তারা। তখন বাসার কাজের মহিলাকে বেধে রেখেছ টাকা পয়সা ও গহনা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

অপরদিকে মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া ও মনির ইসলাম ভূঁইয়া জানান, ডাকাতরা বাড়ি থেকে সাড়ে ৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণ নিয়ে গেছে। পরবর্তীতে এলাকাবাসী তা জানতে পেরে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, ডাকাতির ঘটনা শোনার পর আমি ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এলাকাবাসীর বিক্ষোভের ঘটনায় মহাসড়কের উভয় পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। যা স্বাভাবিক হতে কয়েক ঘন্টা সময় লেগে যায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫