Skip to content

তিন দিনের সফরে মিয়ানমার গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

স্টাফ রিপোর্টার ॥
রোহিঙ্গা ইস্যুসহ সকল অমীমাংসিত বিষয়ে আলোচনা করতে তিন দিনের সফরে মিয়ানমারে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।

মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনায় অন্যান্য বিষয়ের সঙ্গে চলমান রোহিঙ্গা সমস্যাও এজেন্ডায় থাকবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা যায়।’

আসাদুজ্জামান খান কামাল বলেন: মিয়ানমার সরকারের আমন্ত্রণে বাংলাদেশ প্রতিনিধিদল সফরে যাচ্ছে। আমরা আলোচনার মাধ্যমে সকল অমীমাংসিত সমস্যার সমাধান করতে চাই।

‘অনেক বছর আগে মিয়ানমারের ৫ লাখ রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসেছিল এবং সম্প্রতি মিয়ানমার থেকে আরো ৫ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। আলোচনায় রোহিঙ্গা ইস্যুটিও স্থান পাবে।’

সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে থাকবেন- পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), অতিরিক্তি সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

মিয়ানমার সফর শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন এই প্রতিনিধিদল ২৫ অক্টোবর দেশে ফিরবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫