Skip to content

ভারতকে পাত্তাই দিল না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক ॥

ঘরের মাঠের ভারতকে একেবারে পাত্তাই দিল না নিউজিল্যান্ড। রোববার মুম্বাইয়ে সিরিজের প্রথম ওয়ানডেতেই বড় জয় দিয়ে শুরু করেছে সফরকারি কিউইরা। ২৮১ রান তাড়া করে ভারতকে তারা হারিয়েছে ৬ উইকেট হাতে রেখে।

টম লাথাম হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। অপরাজিত ১০৩ রানের ইনিংসের পথে রস টেলরের সঙ্গে চতুর্থ উইকেটে ২০০ রানের বড় জুটি গড়েন তিনি। টেলরও সেঞ্চুরি পেতেন। জয় যখন নিশ্চিত তখন ভুল করে বসেন তিনি। ডানহাতি এই ব্যাটসম্যান ফিরেন ৯৫ রানে।

এর আগে, বিরাট কোহলির ১২১ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ২৮০ রান তুলেছিল ভারত। ক্যারিয়ারের ২০০তম ওয়ানডেতে সেঞ্চুরি করে কোহলি অনেক রেকর্ডে নাম লেখালেও দলকে জেতাতে পারেননি। বাকি ব্যাটসম্যানদের মধ্যে যে কেউ হাফসেঞ্চুরিও পাননি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫