স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ’ এই শ্লোগান নিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর পদার্পণ উপলক্ষে জাতীয় বিশ^বিদ্যালয়ের দুদিনব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠান বুধ ও আগামী বৃহস্পতিবার গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত বিশ^বিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করবেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী এমপি, মোঃ রহমত আলী এমপি, মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, সিমিন হোসেন রিমি এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশিদ। দু দিনের অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে রজত জয়ন্তী শোভাযাত্রা, তথ্য চিত্র প্রদর্শণ, আলোচনা সভা, স্মৃতি চারণ অনুষ্ঠান।
জাতীয় বিশ^বিদ্যালয়ের রজতজয়ন্তী অনুষ্ঠান
আপডেট :October 24, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
