Skip to content

চরম উত্তেজনা স্পেনে

আন্তর্জাতিক ডেস্ক ॥

স্পেনের কাতালোনিয়া অঞ্চলের স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ছেই। স্পেনের সরকার ইতিমধ্যেই কাতালান আঞ্চলিক সরকার ভেঙে দিয়ে পুজডেমননকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু তার পরও তিনি নির্বাচনে অংশ নিতে পারেন বলে বলেছেন স্পেনের এক কর্মকর্তা।

অন্যদিকে পুজডেমন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ডাক দিয়েছেন গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলার। মাদ্রিদে কাতালান স্বাধীনতার বিপক্ষে সমাবেশ করেছে স্প্যানিশ জনগণ। কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা পুজডেমনকে কেন্দ্রীয় সরকারের ঘোষিত নির্বাচনে অংশ নেবার সুযোগ দিতে চায় স্পেন সরকার।

যদিও স্বাধীনতার ঘোষণা দেবার দায়ে তাকে আঞ্চলিক সরকার থেকে সরিয়ে দিয়ে কাতালোনিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে মাদ্রিদ। ক্ষমতায় আনা হয়েছে দেশটির উপ-প্রধানমন্ত্রী সোরাইয়া সান্তামারিয়াকে।

আগে থেকে ধারণ করা পুজডেমন এক টেলিভিশন ভাষণে দেশটির স্বাধীনতা ঘোষণার পর থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে। ভাষণটি কাতালান টিভিতে শনিবার বিকেলে প্রচার করা হয়। গণতান্ত্রিক প্রতিরোধের ডাক দেন সেখানে পুজডেমন।

এর আগেই শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাখয় বরখাস্ত করেন পুজডেমনকে। ঘোষণা দেন ডিসেম্বরের মধ্যেই নতুন নির্বাচনের। কাতালান পুলিশ প্রধানকে সরিয়ে সেই দায়িত্ব দেয়া হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রীকে।

শনিবারের টেলিভিশন ভাষণে কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে বিরোধীতা করে কার্লোস পুজডেমন বলেন যে, তারা কাতালানবাসীর স্বাধীন হবার ইচ্ছার ওপর ভরসা করে এই আন্দোলন চালিয়ে যাবেন। সহিংসতা, অসম্মান ছাড়াই বিজয়ী হবার আশা জানান তিনি।

এদিকে, মাদ্রিদ সরকারের পক্ষ থেকে ডিসেম্বরের নির্বাচনে পুজডেমনকে অংশ নিতে আমন্ত্রণ জানানোর কথা বলা হয়েছে। যদিও এও বলা হয়েছে যে বিচ্ছিন্নতাবাদের জন্যে তার বিচার হবে। শনিবার মাদ্রিদে বিচ্ছিন্নতাবাদের বিপক্ষে সংবিধান ঠিক রাখার দাবিতে বিশাল সমাবেশে অংশ নেন হাজারো স্প্যানিশ। বিবিসি

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫