Skip to content

ফ্রান্সে নব নিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে আয়েবা নেতাদের সাক্ষাৎ

বাংলাভূমি ডেস্ক ॥

ফ্রান্সে বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) নেতারা।

গতকাল স্থানীয় সময় বেলা ৩টায় প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বলরুমে মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে আয়েবা প্রতিনিধিরা রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় তারা ইউরোপে আয়েবার কার্যক্রম এবং বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে দূতাবাসের ভূমিকা নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন আয়েবার সহ-সভাপতি ফখরুল আকম সেলিম ও ড. ফরহাদ আলী খান, যুগ্ম মহাসচিব শরীফ আল মমিন, এক্সকিউটিভ সদস্য টিএম রেজা, শুব্রত ভট্টাচার্য, মাইনুল ইসলাম নাসিম, তাপস বডুয়া রিপন, কামাল মিয়া, এমদাদুল হক স্বপন, নাসিম আহমেদ প্রমুখ।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫