বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী পেশিশক্তির কাছে প্রশাসন হার মেনেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, যারা আইনের শাসনে বিশ্বাস করে না, সেইরকম একটা সরকারের কাছে নিরাপত্তা প্রত্যাশা করা যায় না। রবিবার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সন্ত্রাস বৃত্তিকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের সৈরতান্ত্রিক আক্রমণের হাত থেকে শুধু জনগণ নয়, গণমাধ্যম কর্মীরাও রেহাই পায়নি।
তিনি আরও বলেন, দেশে রাজনৈতিক নিরাপত্তা নেই, জনগণের নিরাপত্তা নেই। এত আক্রমণ করার পরও চট্টগ্রামের লাখো লাখো মানুষ রাস্তায় নেমে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানিয়েছে।
