Skip to content

‘উশৃঙ্খল’ শিক্ষার্থীদের ভাঙচুরে ডুয়েট বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ব্যাপক ভাঙচুরের পর বুধবার দুপুরে একাডেমিক কাউন্সিলের ৫৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সাথে বিকেল থেকে বৃহস্পতিবার সকাল আটটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

ডুয়েটের উপাচার্য ড. মো. আলাউদ্দিন জানান, বিভিন্ন অনুষদের সেমিস্টার পরীক্ষার তারিখ ২ অক্টোবর নির্ধারিত ছিল। কিন্তু কিছু শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

মঙ্গলবার রাতে তারা টায়ারে আগুন দিয়ে গাজীপুর-শিমুলতলী সড়ক অবরোধ করেন। পরে ভিসি অফিস, শিক্ষকদের বাসভবন, একটি জিপ গাড়ি, ছয়টি প্রাইভেটকার ও সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ সময় ইটের আঘাতে কয়েকজন শিক্ষক আহত হন। এরপর জড়িতদের বিচার দাবিতে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখেন শিক্ষকরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫