Skip to content

এবার বাড্ডায় বাবা-মেয়ে খুন!

স্টাফ রিপোর্টার ॥

রাজধানীর কাকরাইলে নিজ বাসায় মা-ছেলেকে গলাকেটে হত্যার ঘটানার ২৪ ঘন্টা না যেতেই এবার বাড্ডায় বাবা-মেয়ে খুন হয়েছেন বলে জানা গেছে। বুধবার (২ নভেম্বর) সকাল ৮ টার দিকে উত্তর বাড্ডার ময়নারবাগ কবরস্থান মসজিদের পাশের একটি বাসার ছাদ থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম জামিল (৩৬) ও মেয়ে নুসরাত (৯)। কে বা কারা তাদের হত্যা করেছে তা জানা যায়নি। ঘটনা সন্দেহে কাউকে গ্রেফতারও করা হয়নি ।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, উত্তর বাড্ডার ময়নারবাগে একটি বাসার ছাদের রুম থেকে বাবা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। বাবা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। আর মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫