Skip to content

গাজীপুরে প্রকাশ্যে ধূমপান করায় জরিমানা

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরের প্রকাশ্যে ধূমপান করায় এবং ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শন করার দায়ে ধূমপায়ী ও ব্যবসায়ীসহ ৮জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নীলিমা ফারহানা মঙ্গলবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, গাজীপুর শহরে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম এলাকায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নীলিমা ফারহানা। এসময় আদালত সেখানে অভিযান চালিয়ে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে চারজনকে ৩শ’ টাকা করে ১ হাজার ২শ’ টাকা এবং একজনকে ৫০ টাকাসহ ওই পাঁচ ধূমপায়ীকে মোট ১ হাজার ২৫০ টাকা জরিমানা করেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের জোড় পুকুর এলাকায় অভিযান চালিয়ে ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শন করায় স্থানীয় লাবনী জেনারেল স্টোর, শাহ আলম জেনারেল স্টোর ও মিঠু স্টোরের মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫