Skip to content

কালিয়াকৈরে স্ত্রীর গলায় ফাঁস : স্বামী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার চন্দ্রার সরকারবাড়ি এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী কালামপুর এলাকার মামুন হোসেন খানকে (৫০) আটক করেছে পুলিশ।

নিহত ফরিদা আক্তার (৩০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকার খাদেম মিয়ার মেয়ে।

তিনি স্থানীয় ফারইস্ট নিটওয়্যার কারখানার শ্রমিক ও মামুনের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

মামুন দাবি করেন, ফরিদা রাতে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে কখন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তা তিনি বুঝতে পারেননি।

কালিয়াকৈর থানার এসআই আজিম হোসেন জানান, লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার কারণ জানা যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫