Skip to content

ধর্মচ্যূত হচ্ছেন রণবীর?

বিনোদন ডেস্ক ॥

কিছুদিন আগেই চুল কেটে আলাউদ্দিন খলজি থেকে রণবীর সিং-এ ফিরেছিলেন ‘পদ্মাবতী’-র অভিনেতা। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্টও করেছিলেন মজা করেই। ফের শুক্রবার সেই পুরনো লম্বা চুলের হেয়ারস্টাইলে আরও একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন রণবীর। তার নিচে লেখা ক্যাপশান নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

ক্যাপশানে তিনি লিখেছেন ‘খড়ংরহম সু ৎবষরমরড়হ’। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘ধর্মচ্যূত হচ্ছি’।

একে ‘পদ্মাবতী’ নিয়েই বিতর্কের শেষ নেই, তারই মধ্যে আরও একটি বিতর্ক উস্কে দিলেন আলাউদ্দিন খলজি। যদিও এই ক্যাপশানে অভিনেতা আদৌ কী বলতে চেয়েছেন বা ছবিটার সঙ্গে তাঁর এই ক্যাপশানের কোনও যোগ আছে কিনা তাও বোঝা যায়নি। তবে সূত্রের খবর আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের জন্য টানা দু’বছর সেই চরিত্রের মধ্যেই নাকি ঢুকে পড়েছিলেন রণবীর। আর সেজন্য নাকি তিনি মনোবিদ-এরও পরামর্শও নিয়েছেন।

সে যাই হোক, আপাতত রণবীরের এই ‘ধর্মচ্যূত হচ্ছি’ ক্যাপশানকে নিজেদের মত করে ব্যাখ্যা করেছেন নেটিজেনরা। রণবীরের এই টুইটে ৯,৯০০ লাইক, ৬০০-রও বেশি রিটুইট হয়েছে। কেউ ব্যাখ্যা দিয়েছে ‘Losing my religion’ আসলে আমেরিকান ব্যান্ড জঊগ-এর জনপ্রিয় একটি গান। আবার কেউ বলেছেন সিনেমার জন্য ইচ্ছে করে বিতর্ক তৈরির জন্যই এমনটা বলেছেন রণবীর। সূত্র: জি নিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫