Skip to content

পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানেরই : ফারুক আব্দুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক ॥
পাক অধিকৃত কাশ্মীর আদতেই পাকিস্তানেরই অংশ। এমনই দাবি করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। তাঁর আরও দাবি, যতটাই জম্মু ও কাশ্মীর ভারতের অংশ ঠিক ততটাই পাক অধিকৃত কাশ্মীর কাশ্মীরের অংশ। সেকারণেই ভারতের উচিত এই সমস্যা সমাধানে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা।

তিনি বলেন, কাশ্মীরে শান্তি স্থাপন করতে হলে স্বায়ত্বশাসন দিতে হবে সরকারকে। এমনও দাবি করেছেন ন্যাশনাল কনফারেন্স নেতা। এই নিয়ে পাকিস্তানের এক মন্ত্রীর করা বক্তব্যকে সমর্থন জানিয়েছেন তিনি। কাশ্মীরের একটি অংশ যেহেতু পাকিস্তানেও রয়েছে সে কারণেই ভারত সরকারের উচিত কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা।

ফারুকের এই বক্তব্যের সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং। ফারুককে আক্রমণ করে তিনি বলেছেন, যতদিন তিনি কাশ্মীর শাসন করেছেন ততদিন সেখানকার স্বায়ত্বশাসনের বিরোধিতা করেছিলেন। এখন যেহেতু তিনি নিজে ক্ষমতায় নেই সেকারণেই এই ধরনের মন্তব্য করছেন।

সূত্র : ডেইলি পাকিস্তান উর্দু

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫