Skip to content

নাইজেরিয়ার বিপক্ষে খেলবেন না মেসি

স্পোর্টস ডেস্ক ॥

শেষ ম্যাচে জয় দিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিলেও চূড়ান্ত পর্বে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখতে চাইছে না আর্জেন্টিনা। এরই অংশ হিসেবে রাশিয়ার পর নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সাম্পাওলির শিষ্যরা। তবে ওই ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছেন কোচ।

নাইজেরিয়ার বিপক্ষে মেসির না খেলার কথা অফিসিয়াল টুইটে জানিয়েছে আর্জেন্টিনা দল। মস্কো থেকে মেসির স্পেনে ফিরে যাওয়ার খবর জানানোর সঙ্গে তিনি কোনোরকম চোট পাননি বলে নিশ্চিত করা হয়েছে।

আগামী বছর রাশিয়াতেই বসবে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর। তার আগেই বিশ্বকাপের স্বাগতিকদের বিপক্ষে প্রীতি ম্যাচে পুরো সময়ই মাঠে ছিলেন মেসি। শেষ সময়ে আগুয়েরোর দেওয়া জয়সূচক গোলেও অবদান রাখেন পাঁচবারের বর্ষসেরা এই তারকা।

এদিকে বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতে ম্যাচের পর সতীর্থদের উদ্দেশে কঠিন পরিশ্রম করার আহ্বান জানিয়ে মেসি বলেন, ‘আর বেশি সময় বাকি নেই। তাই যখনই আমরা একসঙ্গে হব, সময়টা ভালোভাবে কাজে লাগাতে হবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫