Skip to content

বিশ্বকাপ নিশ্চিত করলো মরক্কো-তিউনিসিয়া

স্পোর্টস ডেস্ক ॥

বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে পাঁচ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেল। মিশর, নাইজেরিয়া ও সেনেগালের পর চতুর্থ ও পঞ্চম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করলো মরক্কো ও তিউনিসিয়া।

রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে লিবিয়ার বিপক্ষে ড্র করলেই হত তিউনিসিয়ার। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্র হলে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলতে যাচ্ছে দেশটি। ফলে আরেক ম্যাচে ৩-১ গোলে গিনির বিপক্ষে কঙ্গো জিতলেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় দেশটিকে।

এদিকে গ্রুপ ‘সি’তে আইভরি কোস্টকে ২-০ গোলে হারিয়ে রাশিয়ার টিকিট নিশ্চিত করে মরক্কো। ম্যাচে দলটির হয়ে গোল করেন ডিফেন্ডার নাবিল দিরার ও মেদহি বেনাতিয়া। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাচ্ছে দলটি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫