Skip to content

নায়ক বাপ্পীর নায়িকা হলেন অধরা খান

বিনোদন ডেস্ক ॥

আজ থেকে ছয়দিন আগে জাগো নিউজকে প্রকাশ ‘নায়ক’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান বাপ্পীকে চূড়ান্ত করলেও তখন বলেছিলেন, নায়িকার খোঁজ চলছে, শিগগির ঘোষণা দেয়া হবে।

আজ (শনিবার) দুপুরে ইস্পাহানি আরিফ জাহান বললেন, নায়িকা পাওয়া গেছে। নবাগতা অধরা খান হচ্ছে ‘নায়ক’ এর নায়িকা। সম্প্রতি তাকে চুক্তি করানো হয়েছে। আগামী জানুয়ারিতে ছবির শুটিং শুরু করবো। ‘আসলাম ভাই’ ছবির এ নির্মাতা জানান, ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। তার সঙ্গে প্রাথমিক আলাপ করেছি। লিখিত চুক্তি না হলেও তিনি কাজ করতে সম্মতি জানিয়েছেন।

অধরা খান বলেন, যুগল নির্মাতা হিসেবে ইস্পাহানি আরিফ জাহান অনেক গুণী। তারা বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, সুখের স্বর্গ, আমার বউ, তুমি সুন্দর, শত্রু ধ্বংস, মোস্তফা ভাই, গোলাম, ভিলেন, আমাদের সন্তান ও সন্ত্রাসী মুন্না’র মতো ব্যবসা সফল ছবি বানিয়েছেন। ফাইনালি তাদের সঙ্গে কাজ করতে যাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।

শাহিন সুমনের ‘পাগলের মত ভালোবাসি’ ছবির মাধ্যমে রূপালি পর্দায় আবির্ভাব হয় অধরার। এরপর তিনি কাজ করছেন একই নির্মাতার ‘মাতাল’ শিরোনামের আরেকটি ছবিতে। দু’টি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। আগামী জানুয়ারি মাস থেকে অধরার নতুন ছবি ‘নায়ক’র শুটিং শুরু হবে। এ ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি প্রযোজনা করছে ‘জাদু কাঠি মিডিয়া’।

জাগোনিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫