Skip to content

ড্র’তে শেষ হলো লিভারপুল সেভিয়া ম্যাচ

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগে ‘ই’ গ্রুপের ম্যাচে লিভারপুলের সাথে ৩-৩ গোলের নাটকীয় ড্র করেছে সেভিয়া। তবে ড্র করলেও শেষ ষোল’র দৌঁড়ে এগিয়ে অলরেডরাই।

কেননা ৫ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। সমান সংখ্যক ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৮।

মঙ্গলবার (২১ নভেম্বর) সেভিয়ার ঘরের মাঠে প্রথমার্ধের খেলায় লিভারপুলই এগিয়ে ছিলো। ম্যাচের ২ মিনিটে ফারমিনহোর গোলে ১-০ তে এগিয়ে যাবার পর ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মেন।

এরপর ৩০ মিনিটে ফারমিনহোর দ্বিতীয় গোলে ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইয়র্গেন ক্লপ শিষ্যরা।

বিরতির পরে দারুণ এক নাটকীয়তায় মোড় নেয় এই ম্যাচ। একটি দুটি নয়, বেশিও নয়। গুনে গুনে তিনটি গোল লিভারপুলকে ফিরিয়ে দেয় সেভিয়া।

লিভারপুলের হয়ে যেমন ফারমিনহো জোড়া গোল করেছেন তেমনি স্বাগতিকদের হয়েও জোড়া গোল করেছেন বেন ইয়েদার (৫১ ও ৬০ মিনিট)।

অপর গোলটি এসেছে ম্যাচের ইনজুরি টাইমে পিজারোর পা থেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫