Skip to content

আরও এক ছবিতে শাকিবের নায়িকা বুবলী

বিনোদন ডেস্ক ॥

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে আগেই জানানো হয়েছিল, নির্মিত হবে ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ শিরোনামের একটি ছবি। এই ছবির নায়ক হিসেবে শাকিবের নাম জানানো হলেও তার নায়িকা কে হবে সেটি নিশ্চিত ছিল না।

ঘুরে ফিরে অনেকেরই নাম আসছিল। এবার জানা গেল ‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ ছবিতে শাকিবের নায়িকা বুবলী।

ছবির প্রযোজক সেলিম খান খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই ছবিতে শাকিব খানের নায়িকা হবে বুবলী। গতকাল মঙ্গলবার তার সঙ্গে কথা হয়েছে। বুবলী কাজ করতে সম্মতি জানিয়েছেন। কিছুদিন পর শাপলা মিডিয়ার বাকি ছবিগুলোর সঙ্গে এই ছবির মহরত করা হবে।’

‘কথা দিয়ে কেউ কথা রাখে না’ ছবিটি পরিচালনা করবেন উত্তম আকাশ। এই নির্মাতা জানান, ছবিতে বুবলীকে নেয়া হচ্ছে। প্রযোজক সেলিম ভাই আমাকে তেমনটাই জানিয়েছেন। এদিকে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বুবলী শুধু বলেন, কিছু খবর চমক হিসেবেই থাক। সময় হলে সবাইকে জানানো হবে।

শাকিব-বুবলী জুটির প্রথম ছবি ‘বসগীরি’। এরপর তারা জুটি বেঁধে শুটার, অহংকার, রংবাজ ছবিগুলোতে অভিনয় করেন। এই জুটি বর্তমানে অভিনয় করছেন চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া ছবিতে। আগামীকাল থেকে টাঙ্গাইল অথবা ময়মনসিংহ এই ছবির শুটিং হবে। এছাড়া শাকিবের প্রযোজনায় ‘প্রিয়তমা’ নামের আরো একটি ছবিতে অভিনয় করবেন বুবলী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫