Skip to content

এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার ॥

আগামী ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ২০১৮ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষা।

বুধবার (২২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার সময়সূচি ঘোষণা করে।

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সূচি অনুযায়ী, এসএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে।

প্রকাশিত সময় সূচিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী, প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সময়সূচি পাওয়া যাচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫