স্টাফ রিপোর্টার ॥
আত্মপক্ষ সমর্থন করে বক্তৃতা করতে আগামীকাল আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। তিনি বলেন, বেলা ১২টার দিকে বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে আসবেন তিনি। বিএনপি নেত্রী খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এর আগে চারবার আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিয়েছিলেন। উল্লেখ্য, ২০০৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামীকাল আদালতে যাবেন খালেদা জিয়া
আপডেট :November 22, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
