Skip to content

হজে অব্যবস্থাপনা করলে ‘ছাঁই দিয়ে ধরবেন’ ধর্মমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥
২০১৮ সালে বাংলাদেশিদের জন্য হজ কোটা বাড়ছে না। সৌদি সরকার কোটা বাড়ায়নি জানিয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, আগামী বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন।

আর বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বললেন, হজের অব্যবস্থাপনা মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন তারা।

প্রতি বছর হজ করতে দেশ থেকে মক্কার পথে রওনা দেন লক্ষাধিক হজযাত্রী। কিন্তু অনেককেই বিড়ম্বনা ও প্রতারণার শিকার হতে হয়।

২০১৮ সালের হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে বুধবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে কর্মশালার আয়োজন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এই কর্মশালায় উঠে আসে চলতি বছরের হজে অব্যবস্থাপনার নানা বিষয়। এ সময় ধর্মমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, এবার অব্যবস্থাপনা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

ধর্মমন্ত্রী মতিউর রহমান বলেন, ‘আমি বলছি, এবার যারা ত্রুটি করবে, ইনশাল্লাহ বিসমিল্লাহ কইয়া ছুরি দিয়া জবেহ করবাম। কেউ ফিরাইতে পারবে না, যারা এই অসমাধান ডাইকা আনবেন। সুতরাং আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমি এইবার ছাঁই মাখায়া ধরছি। ইনশাল্লাহ কেউ ছুটতে পারবেন না।’

বেসামরিক বিমানমন্ত্রীও বললেন, ভবিষ্যতে সংকট নিরসনে বিমানের ফ্লাইট বৃদ্ধিসহ অন্যান্য সমস্যা নিরসনে এখন থেকেই ভাবছেন তাঁরা।

রাশেদ খান মেনন, ২০১৮ সালের হজকে চ্যালেঞ্জ নিয়ে মোকাবিলা করতে হবে। এখানে কোনো ধরনের কোনো বিচ্যুতি, কোনো ধরনের কোনো অসঙ্গতি এটা সহ্য করা ঠিক হবে না।

২০১৮ সালের হজ ব্যবস্থাপনার উদ্বোধন করে মন্ত্রী জানালেন, এজেন্সিগুলোর প্রতারণা ঠেকাতে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন তারা। সূত্র : এনটিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫