Skip to content

‘বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনজীবনে মামুলি প্রভাব পড়বে’

স্টাফ রিপোর্টার ॥

বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনগণের জীবনযাত্রায় মামুলি প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

শুক্রবার সকালে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ‘লিডারশিপ ওয়ার্কশপের’ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনগণের উপর কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ কোনো প্রভাব পড়বে না।’ একই প্রশ্ন আবার করা হলে তিনি বলেন, ‘মামুলি প্রভাব ফেলবে বলে আশা করছি। খুবই অল্প। এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫