Skip to content

উত্তরপ্রদেশে ফের ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেলো তিনজনের

আন্তর্জাতিক ডেস্ক ॥

ভারতের উত্তরপ্রদেশে আবারও ট্রেন দুর্ঘটনা ঘটলো। এই রাজ্যে গত কয়েক মাসে বড় বড় ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে দুর্ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন।

গোয়ার ভাস্কো দা গামা থেকে পাটনাগামী ট্রেন লাইনচ্যুত হয় মানিকপুর স্টেশনের কাছে। সময়টা ভোর ৪টা ১৮ মিনিট। মোট ১৩টি কোচ থেকে সরে যায়।

এলাহাবাদ জোনের এডিজি এসএন সাওয়াত সংবাদমাধ্যমে জানান, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা সম্পর্কে বাবা-ছেলে। আরেকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। এছাড়া আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি, তাদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

চলতি বছরের আগস্টে রাজ্যের মুজাফফরনগরের খুয়াতলি রেলস্টেশনের কাছে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটে। কমপক্ষে ২৩ যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও প্রায় ৪০০ যাত্রী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫