আন্তর্জাতিক ডেস্ক ॥
স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণ গ্রানাডা শহরের একটি ভবনে অগ্নিকাণ্ডে ১ জন নিহত হয়েছেন।
এছাড়াও ৩২ জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতালের কর্মকর্তা।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে শনিবার খবরটি জনায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ।
স্থানীয় পুলিশ আরও জানায়, এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন একজন মহিলা। পুলিশ জানিয়েছে তারা তদন্ত করছে।
